পাহাড় ছুঁতে যাবো আমি

মোহাম্মদ আবদুস সালাম | বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

পাহাড় ছুঁতে যাবো আমি

মেঘের শহর পানে।

মনের সুখে গাইবো গান আজ

নতুন সুরের তানে।

উড়ছে পাখি ঝাঁকে ঝাঁকে

দেখতে লাগে বেশ।

কিচিরমিচির শুনছি আওয়াজ

কাটছে না তার রেশ।

হ্রদের জলে নাইতে যাবো

মাখবো কাদা গায়ে।

সবুজ ঘাসে হাটঁবো আমি

শিশির ভেজা পায়ে।

ছুঁতে চাইলাম আকাশ বাতাস

ছুঁতে চাইলাম চাঁদ।

ছুঁতে চাইলাম জ্যোৎস্না ভরা

পূর্ণিমার ঐ রাত।

ইট পাথরের শহর ছেড়ে

ভাবছি যাবো দূরে।

মাঠ ভরা তার সোনার ফসল

দেখবো ঘুরে ঘুরে।

পূর্ববর্তী নিবন্ধইচ্ছেগুলো কেমন কেমন
পরবর্তী নিবন্ধআজন্ম অভ্যাস