নগরীতে পাহাড় কাটা অব্যাহত রয়েছে। গত বেশ কিছুদিন ধরে আকবরশাহ থানাধীন পূর্ব লতিফপুরের জাফরাবাদের ছালেবাহার আবাসিক এলাকায় খাড়া একটি পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। তিন বছর আগে পাহাড় কেটে তৈরি করা বাড়িঘরে চলাচলের জন্য বর্তমানে খাড়া পাহাড় আড়াআড়িভাবে কেটে রাস্তা বানানো হচ্ছে।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা হয়। তারা জানান, সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তি তিন বছর আগে পাহাড়ের ভেতরে পাহাড় কেটে বাড়ি নির্মাণ করে। এখন ওই বাড়িতে যাতায়াতের জন্য বড় একটি পাহাড় কেটে রাস্তা বানানো হচ্ছে। বেশ উঁচু পাহাড়টিকে কেটে অন্তত ১০ ফুটের মতো চওড়া করে একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে। পাহাড় কাটা মাটিগুলো বিক্রি করে দেয়া হচ্ছে।
এ বিষয়ে কথা বলতে সাখাওয়াত হোসেনকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।








