পারকি সৈকতের আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:২০ পূর্বাহ্ণ

আনোয়ারার পারকি সমুদ্র সৈকতকে কেন্দ্র করে গড়ে উঠা আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে পুলিশ ১৪ নারীপুরুষকে আটক করেছে। গতকাল রবিবার দুপুরে পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃতদের মধ্যে কর্ণফুলী, বাঁশখালীসহ বিভিন্ন উপজেলার যুবকযুবতি রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে সৈকতের হোটেল গুলোতে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার অভিযান পরিচালনা করে ১৪ জনকে অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ পারকি সৈকতে অবস্থিত আবাসিক হোটেল গুলোতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল। কিন্তু হোটেল মালিকরা প্রশাসনের বিভিন্ন স্তরে তদবির করে অভিযান বন্ধ রাখলেও দীর্ঘদিন পর পুলিশ অভিযান পরিচালনা করেছে। স্থানীয়রা এ অভিযান নিয়মিত করার দাবি জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআত্মসমর্পণের পর ঢাবির দুই শিক্ষার্থীর জামিন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় অধিকমূল্যে তেল বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা