পানভর্তি ব্যাগে এলজি-কার্তুজ

লোহাগাড়ায় গ্রেপ্তার ১

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে পানভর্তি ব্যাগ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আবদুর রহমান (৪৩) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সে মহেশখালী থানার বড় মহেশখালী মাঝের ডেইল এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে কিছুদূর যাওয়ার পর পর যানবাহন ও গতিপথ পরিবর্তন করছিল অস্ত্র ব্যবসায়ী আবদুর রহমান। এমন সংবাদের ভিত্তিতে জাঙ্গালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একজন লোক হাতে ১টি ব্যাগ নিয়ে পায়ে হেঁটে চট্টগ্রামমুখি যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ ধাওয়া করে হাতে থাকা ১টি পান ভর্তি ব্যাগসহ তাকে গ্রেপ্তার করে। পরে ব্যাগে তল্লাশি করে ১টি দেশীয় তৈরি এলজি ও ৭ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার আবদুর রহমান একজন অস্ত্র ব্যবসায়ী। অস্ত্রকার্তুজ বিক্রির জন্য অভিনব কায়দায় চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর ভাঙন থেকে বসতভিটা রক্ষার দাবি
পরবর্তী নিবন্ধগণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি