বোধনের তিন যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত ২ দিনব্যাপী আবৃত্তি উৎসবের সমাপনী দিনে অধ্যাপক ড. নিমাই মণ্ডলের প্রবন্ধ ‘শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে বিষয় হিসেবে আবৃত্তির প্রয়োজনীয়তা’ বিষয়ে নগরীর শিল্পকলা একাডেমীতে সেমিনার গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের অধ্যক্ষ পারভেজ চৌধুরী।
সেমিনারে আলোচক ছিলেন বরেণ্য আবৃত্তিশিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, সেতু বিভাগের অতিরিক্ত সচিব দেওয়ান সাইদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবি মো. আবদুল মালেক মুস্তাকিম, মাউশি, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ড. আজাদ বুলবুল, আবৃত্তিশিল্পী ডা. পার্থ প্রতিম পান, বাংলাদেশ শিক্ষক সমিতি (পিটিএ) চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী এবং অধ্যাপক সিন্টু কুমার চৌধুরী এবং চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী। অধিবেশনটি সঞ্চালনা করেন মাইনুল আজম চৌধুরী। সেমিনারে বক্তারা বলেন, পাঠ্যক্রমে আবৃত্তি অন্তর্ভুক্তি এখন সময়ের দাবি।
বৈকালিক অধিবেশনে কবি উৎপলকান্তি বড়ুয়ার রচনা ও মাইনুল আজম চৌধুরীর গ্রন্থনা– নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘পরানঅর এই চাটগাঁ আঁরার’ পরিবেশন করে বোধন সদস্যবৃন্দ। সন্দীপন সেন একা, হিমানী মজুমদার, পৃথুলা চৌধুরী, নোটন দাশ, অনিমেষ পালিত, নীল মজুমদার, পাতা দে বৃষ্টি, প্রণিতা দেব চৈতী এবং প্রাপ্য দাশ বর্ণের পরিবেশনায় প্রশান্ত চক্রবর্তীর নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের
‘দেবতার গ্রাস’ প্রযোজনা পরিবেশিত হয়। ফয়জুল্লাহ সাঈদের সঞ্চালনায় ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ পর্বে একক আবৃত্তি পরিবেশন করেন রমিজ বাবু ও মেহেদী হাসান আকাশ। ‘স্বপ্ন রঙের ঢেউ’ পর্বে একক আবৃত্তি পরিবেশন করেন দেওয়ান সাঈদুল হাসান, স্বপ্না দে এবং আবু নাসের মানিক। ‘তোমায় দিলাম রাইকমল’ পর্বে গান ও আবৃত্তি পরিবেশন করেন সুবীর ভট্টাচার্য ও জয়তী চক্রবর্তী। দুলাল দাশগুপ্তর সঞ্চালনায় ‘রবি রশ্মি’ পর্বে দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন নূনা আফরোজ ও অনন্ত হীরা, আশরাফুল হাসান বাবু ও কাজী বুশরা আহমেদ তিথি এবং দীপংকর দস্তিদার ও রথী দাশ। কামরুল হাসান বাদলের সঞ্চালনায় প্রয়াত কবি ও লেখকদের স্মরণে ‘প্রণমি তোমারে’ পর্বে একক আবৃত্তি পরিবেশন করেন রীমা দাশ, তৈয়বা জহির আরশি, উমে সিং মারমা, শামীমা ইয়াসমিন মুন্নি এবং মো. মুজাহিদুল ইসলাম। বোধনের সাবেক সভাপতি রণজিৎ রক্ষিত স্মরণে কবি ফাউজুল কবিরের কবিতা ‘মন ভালো হলে চলে এসো’ পরিবেশন করেন শিমুল নন্দী, প্রণব চৌধুরী, জাভেদ হোসেন এবং মাইনুল আজম চৌধুরী। পর্বটি সঞ্চালনা করেন রাজিউর রহমান বিতান। ‘কিংবদন্তী’ পর্বে একক আবৃত্তি পরিবেশন করেন জয়ন্ত চট্টোপাধ্যায় এবং আশরাফুল আলম। সন্দীপন সেন একার গ্রন্থণা ও নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘সমপ্রীতির বাংলাদেশ’ পরিবেশন করেন বোধনের শিশু বিভাগ। প্রেস বিজ্ঞপ্তি।












