পাঠানটুলী ও গোসাইলডাঙ্গা ওয়ার্ডে শফিউল আলমের গণসংযোগ

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী জননেতা মোহাম্মদ শফিউল আলম আজ চট্টগ্রাম নগরীর ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডের রশিদ বিল্ডিং ১নং গলি ও আগ্রাবাদ রেডিও অফিস গলি এবং ৩৬ নং গোসাইলডাঙ্গা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার নাগরিক সমস্যা, জীবনমান উন্নয়ন ও সেবামূলক রাজনীতির বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশগ্রহণ করেন এবং আগামী নির্বাচনে পরিবর্তনের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেন।

গণসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-৯ আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধ‎পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে চোলাই মদ উদ্ধার, আটক ১