পাচারের জন্য ময়না ও টিয়া পাখি মজুদ গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

কোতয়ালী থানাধীন নন্দনকাননের বালক সাধুর আশ্রমের অভ্যন্তরে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ অভিযান চালিয়ে বেআইনিভাবে পাখি ক্রয়বিক্রয় ও পাচারের উদ্দেশ্যে মজুদ করার দায়ে ২ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে জব্দ করা হয়েছে ২ টি ময়না ও ৬টি টিয়া পাখির বাচ্চা।

গোপন খবরের ভিত্তিতে গত রোববার এই অভিযান পরিচালনা করে দুই প্রজাতির পাখিসহ ধৃতদের এদিন চট্টগ্রাম বন আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এ সময় আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন আকবরশাহ থানাধীন কর্ণেল হাটের পোস্ট অফিস গলির আশীষ চক্রবর্তীর ছেলে পূজন চক্রবর্তী (২৫) ও একই এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নাঈম (১৮)। অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নিয়ন্ত্রণাধীন সদর রেঞ্জের ডেপুটি রেঞ্জার মো. মাজহারুল ইসলাম। তিনি দৈনিক আজাদীকে জানান আসামীগণ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী ক্রয় ও বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। তাদের বিরুদ্ধে পি..আর বন মামলা দায়ের করা হয়। আদালত তাদেরকে জেলজাহতে প্রেরণের নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কে দুর্ঘটনা রোধে ফুটওভার ব্রিজ নির্মাণ ও ফুটপাত দখল মুক্ত করাসহ ৭ দাবি
পরবর্তী নিবন্ধহালদা হ্যাচারি পরিদর্শনে জেলা মৎস্য কর্মকর্তা