পাখি ও কবিতা

শ.ম.বখতিয়ার | শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

আমার মা পাখি ভালোবাসতেন

ভোরে পাখিদের ডেকে ছিটিয়ে দিতেন

থালাভরা চালগম

হরেক রকম পাখি ভৈরবী সংগীতে

মুখর করে তুলতো বাড়ির উঠোন

এ যেনো মায়ের সুমধুর ঘুম ভাঙানিয়া গান!

জেগে উঠে দেখতাম,

পাখিদের কোনো বৈষম্য বিভেদ নেই

খুটখুট করে দানা খাচ্ছে দলবেঁধে

একটি কবিতা লিখলাম পাখি নিয়ে

মাকে শুনালাম

মা বললো, আগে পাখিদের ভালোবাসো

পাখির মতো মমতা, ঐক্য শেখো

দেখবে কবিতা পাখির মতো উড়বে ডানা মেলে।

পূর্ববর্তী নিবন্ধরুহের সময়
পরবর্তী নিবন্ধআমার অরণ্যে আমি