পাকিস্তান সিরিজ জিতে র‌্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের

| মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১১:৫৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খুব সহজে জিতলেও পরের ম্যাচেই বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। তবে গত রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এই সিরিজ জয়ে র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ৯ নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের দল। এই সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৬। ২১ ব্যবধানে সিরিজ জয়ের পর এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৯। আর ১০ নম্বরে নেমে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ পয়েন্ট ৭৭। তবে সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে চার নম্বরেই। যদিও রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে হয়েছে তাদের ১০২। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া বাকি দলগুলোর র‌্যংকিংয়ের অন্য শীর্ষ আটে থাকতে হবে। এ কারণে বাংলাদেশের সামনে এখন প্রত্যেক সিরিজই গুরুত্বপূর্ণ।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া সুরভী প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধবাংলাদেশের রিভিউ নিয়ে ক্ষুব্ধ পাকিস্তান