পাইওনিয়ার ফুটবল লিগে হালদা ও জুলধার জয়লাভ

| রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। দামপাড়া পুলিশ লাইনন্স মাঠে প্রথম খেলায় হালদা ফুটবল ক্লাব ৩০ গোলে মিরসরাই ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন মাহাইদু হাসান সাহন, মো. সাকিব হাসান,জহিরুল ইসলাম। দ্বিতীয় খেলায় জুলধা স্পোর্টস একাডেমি টাইব্রেকারে ৫৩ গোলে মোহাম্মদ নগর ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের নূর শুভ, হৃদয় ইসলাম,কাজেম উদ্দিন সিফাত, ,মো. রাতুল, প্রিয়ম দাস গোল করেন। বিজিত দলের তৌহিদুল ইসলাম,আইদ হোসেন, ওসমান গোল করেন। আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলা আরবান ফুটবল একাডেমি ও চিটাগাং ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(দুপুর.৩০টা)। দ্বিতীয় খেলা পাঠানটুলী ফুটবল একাডেমী ও কাট্টলী ক্রীড়া সংস্থা (বিকাল:১৫টা)

পূর্ববর্তী নিবন্ধপিসিআইইউতে ইন্টারন্যাশনাল র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধসিসিএল স্নুকার এন্ড টেন বল পুল টুর্নামেন্ট শুরু