ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল বুধবারের খেলায় শিকলবাহা স্পোর্টস একাডেমি এবং হালদা ফুটবল ক্লাব নিজ নিজ খেলায় জিতেছে। দামপাড়া পুলিশ লাইনন্স মাঠে অনুষ্ঠিত গতকাল দিনের প্রথম খেলায় শিকলবাহা স্পোর্টস একাডেমি ৫–১ গোলে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে তামিম হাসান ৩টি গোল করে হ্যাট্রিক অর্জন করেন। এছাড়া আরাফাত হোসেন ২টি গোল করেন। দিনের দ্বিতীয় খেলায় হালদা ফুটবল ক্লাব প্রথমে ১–১ গোলে ড্র করে জুলদা স্পোটর্স একাডেমির সাথে। এসময় হালদার পক্ষে কাউছার মাহমুদ এবং জুলদার পক্ষে মো. সিফাতুল আলম গোল করেন। পরে হালদা টাইব্রেকারে ৩–২ গোলে জুলদা স্পোর্টস একাডেমিকে পরাজিত করে। টাইব্রেকারে বিজয়ী দলের জহিরুল ইসলাম, রিয়াদুল ইসলাম, রঞ্জিত কুমার ত্রিপুরা গোল করেন। বিজিত দলের হয়ে গোল করেন সালেনূর শুভ এবং কাজেম উদ্দিন সিফাদ। আজ থেকে রমজান মাস পর্যন্ত খেলা বন্ধ থাকবে।









