চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত এবং ইস্পাহানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার লিগে ফতেয়াবাদ স্পোর্টস একাডেমি এবং হাটহাজারী স্পোর্টস একাডেমি জয়লাভ করেছে। গতকাল রোববার দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় ফতেয়াবাদ স্পোর্টস একাডেমি ২–১ গোলে বাবর ফুটবল একাডেমিকে পরাজিত করে। ফতেয়াবাদের পক্ষে গোল করেন মো. জিহাদ ও মাহাদী হাসান ইসরাক গোল করেন।
দ্বিতীয় খেলায় হাটহাজারী স্পোর্টস একাডেমি ২–০ গোলে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের ওসমান বিল্লাহ ১টি গোল দেন। সাদ্দাম হোসেন আত্মঘাতি গোল করে। আজকের খেলা: রামপুর উদিচী সংসদ–মাঝিরঘাট ক্রীড়া সংস্থা (দুপুর ১.১৫টা),শিকলবাহা স্পোর্টস একাডেমি–আরজি ফুটবল একাডেমি (বেলা–৩টা)।












