পাইওনিয়ার ফুটবল লিগে নবীন সংঘ ও প্রভাতী একাডেমি জয়ী

| মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১১:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর ক্রীড়া সংস্থা আয়োজিত ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইনন্স মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় পূর্ব মাদারবাড়ি নবীন সংঘ ২০ গোলে পাহাড়তলী একাদশ ক্রীড়া চক্র কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে অপূর্ব সরদার এবং আতিকুর রহমান ফাহিম গোল করেন।

প্রভাতী একাডেমি ও বড় উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় খেলার ২৫ মিনিটের মাথায় প্রভাতী একাডেমি পেনাল্টি লাভ করে। এ থেকে গোলও হয়। পরে বড় উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি খেলতে অস্বীকৃতি জানায়। তাদেরকে খেলার আহবান জানানো হলেও তারা খেলতে নামেনি। পরবর্তীতে রেফারী ৩৫ মিনিট অপেক্ষা করার পর খেলার সমাপ্তি ঘোষণা করেন এবং ১০ গোলে প্রভাতী ফুটবল একডেমিকে বিজয় ঘোষণা করেন। আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলা চন্দনাইশ ব্রাদার্স ইউনিয়ন বনাম ইয়াং ফুটবল একাডেমি (দুপুর.১৫টা)। দ্বিতীয় খেলা মোহরা ফুটবল একাডেমি বনাম রাইজিং ষ্টোর ফুটবল একাডেমি(:১৫টা)

পূর্ববর্তী নিবন্ধপটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন