পাইওনিয়ার ফুটবল লিগে কালারপোল ও হাটহাজারীর জয়

| শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:১৮ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল বৃহস্পতিবার জয়লাভ করেছে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি এবং হাটহাজারী স্পোর্টস ক্লাব। দামপাড়া পুলিশ লাইনন্স মাঠে প্রথম খেলায় কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমী ৪১ গোলে মাঝীরঘাট ক্রীড়া সংস্থাকে পরাজিত করেন। বিজয়ী দলের মো. হানিফ ২টি, ইরফান উদ্দিন কিরন ও মো. ইজাজুল হক ১টি করে গোল করেন। বিজিত দলের মিসবাউল জসিমগোল করেন। দ্বিতীয় খেলায় হাটহাজারী স্পোর্টস ক্লাব ৩০ গোলে রামপুর উদীচী সংসদ কে পরাজিত করেন। বিজয়ী দলের মো. ওসমান বিল্লাহ ২টি এবং মো. মনছুর অলি ১টি গোল করেন।

আজ দুটি খেলা: দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি ও শিকলবাহা স্পোর্টস একাডেমি (দুপুর.৩০টা)। আরজি ফুটবল একাডেমি ও চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার(বিকাল:১৫টা)

পূর্ববর্তী নিবন্ধবিশ্বজুড়ে ‘বাংলাদেশি রক্ত’ খুঁজবে বাফুফের স্কাউট টিম
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন