চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে গতকালের নির্ধারিত দুটি খেলা অনুষ্ঠিত হয়নি। আগের দিন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি খেলতে আসতে অপারগতা প্রকাশ করে চিঠির মাধ্যমে। ফলে প্রতিদ্বন্দ্বী শিকলবাহা স্পোর্টস একাডেমিকে পূর্ণ পয়েন্ট দেয়া হয়েছে। খেলাটি দুপুর ১–৩০টায় দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরের খেলায় আরজি ফুটবল একাডেমি মাঠে উপস্থিত না হলে চিটাগাং ফুটবল ট্রেনিং সেন্টার ওয়াকওভার পায়। রেফারী বাইলস অনুসারে তাদের ২–০ গোলে বিজয়ী ঘোষণা করেন। আজকের খেলা: হালদা ফুটবল ক্লাব ও মিরসরাই ফুটবল একাডেমি (দুপুর–১.১৫টা), জুলধা স্পোর্টস একাডেমি ও মোহাম্মদ নগর ফুটবল একাডেমি (বেলা–৩:১৫টা)।












