ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইন্স মাঠে দিনের প্রথম খেলায় বাবর ফুটবল একাডেমি ৪–১ গোলে বাংলাদেশ ফুটবল ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন জামাল উদ্দিন ৩টি গোল দিয়ে হ্যাট্রিক অর্জন করেন। শোয়েব করেন ১টি গোল। দ্বিতীয় খেলায় হাটহাজারী স্পোর্টস ক্লাব ৩–১ গোলে মাঝিরঘাট ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে গোল করেন তাহামিদুর রশিদ ২টি, ওসমান বিল্লাহ ১টি।
আজকের খেলা: রামপুর উদীচী সংসদ–কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি (দুপুর–১.১৫টা), আরজি ফুটবল একাডেমি–দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি (বেলা–৩টা)।












