পাইওনিয়ার ফুটবল লিগের ফলাফল

আজ থেকে ৬ দিন খেলা বন্ধ

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৬ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরীর পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইন মাঠে দিনের প্রথম খেলায় প্রভাতী একাডেমি ৪০ গোলে পূর্ব মাদারবাড়ি নবী সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন শুভ দাস,সঞ্জয় দাস,মো. খালেদ হোসেন এবং ফজলে রাব্বি রাফি। দ্বিতীয় খেলায় মোহরা ফুটবল একাডেমি টাইব্রেকারে ২১ গোলে চন্দনাইশ বাদার্স ইউনিয়নকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ১১ গোলে ড্র ছিল। আজ থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনিবার্য কারণবশত খেলা বন্ধ থাকবে এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী শুরুর তারিখ ঘোষণা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধগার্ডিয়ান ইংলিশ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা