পাইওনিয়ার ফুটবল লিগের ফলাফল

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৫৯ পূর্বাহ্ণ

ইস্পাহানি মহানগরীর পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল শুক্রবার দুটি খেলা দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ধানসিঁড়ি ৬১ গোলে একরাম ফুটবল ট্রেনিং একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের মো. শরীফ উদ্দিন ৩টি গোল করে হ্যাট্রিক অর্জন করেন। ২টি গোল করেন মো. আরিফ হোসেন। ১টি গোল করেন ইবরার আরিফিন। বিজিত দলের পক্ষে গোল করেন মোহাম্মদ ফয়সাল। দ্বিতীয় খেলায় বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ২০ গোলে পাহাড়তলী একাদশ ক্রীড়া চক্রকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন শহিদুল ইসলাম এবং খালিফাতুল আবিদ।

পূর্ববর্তী নিবন্ধপ্রফেসর শায়েস্তা খান স্মৃতি ক্রিকেট
পরবর্তী নিবন্ধসিসিএস ক্লাব কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনাল আজ