চট্টগ্রাম মহানগরীর ক্রীড়া সংস্থা আয়োজিত ইস্পাহানি মহানগরীর পাইওনিয়ার ফুটবল লিগে গতকাল বুধবারের প্রথম খেলায় মুহাম্মদ নগর ফুটবল একাডেমি টাইব্রেকারে ২–১ গোলে হালদা ফুটবল ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলায় কোন গোল হয়নি। দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় চট্রগ্রাম ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ৩–২ গোলে পাঠানটুলী ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ দু’দলের খেলা ১–১ গোলে ড্র থাকে। মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম খেলায় চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার টাইব্রেকারে ৯–৮ গোলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ১–১ গোলে ড্র ছিল। দ্বিতীয় খেলায় জুলদা স্পোর্টস একাডেমি ১–০ গোলে মিরসরাই ফুটবল একাডেমিকে পরাজিত করে। জুলদা স্পোর্টস একাডেমির পক্ষে ৫৫ মিনিটে গোল করেন সাইফুল ইসলাম।












