ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগে ইয়াং ফুটবল একাডেমি ও রাইজিং ষ্টার ফুটবল একাডেমি জয়লাভ করেছে। গতকাল দামপাড়া পুলিশ লাইনন্স মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় ইয়াং ফুটবল একাডেমি ৩–১ গোলে চন্দনাইশ ব্রাদার্স ইউনিয়নকে টাইব্রেকারে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মো. শহীদুল্লাহ, ইয়াছিন আরাফাত এবং আবদুল রহিত গোল করেন। বিজিত দলের পক্ষে রাকিবুল হাসান ১টি গোল করেন। দ্বিতীয় খেলায় রাইজিং ষ্টার ফুটবল একাডেমি ২–০ গোলে মোহরা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ১টি করে গোল করেন মো. আব্দুল্লাহ আল আনাস এবং মো. ইয়াছিন আরাফাত।













