কদম মোবারক এম.ওয়াই উচ্চ বিদ্যালয়ে জয় বাংলা শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে ৫ জন বরেণ্য ব্যক্তি ‘নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম-নায়করাজ রাজ্জাক-শিল্পী মাহমুদুন্নবী-শিল্পী বশির আহমদ-শিল্পী আবদুর জব্বারকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সজল দাশের সঞ্চালনায় খেলাঘর মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কবি আশীষ সেন। উদ্বোধক ছিলেন সন্তোষ নন্দী। প্রধান আলোচক ছিলেন মো. নুরুচ্ছাফা। বিশেষ আলোচক ছিলেন ডা. রতন চক্রবর্ত্তী, বনবিহারী চক্রবর্ত্তী, রাজগোপাল ঘোষ, অচিন্ত্য কুমার দাশ, ওচমান জাহাঙ্গীর, এম. জসীম উদ্দিন।
বক্তারা বলেন, ৫ জন বরেণ্য শিল্পী ছিলেন বাঙালি সংস্কৃতির অমূল্য সম্পদ। তাঁদের রেখে যাওয়া সৃষ্টিশীল কাজগুলো সংরক্ষণ করা জরুরি। প্রেস বিজ্ঞপ্তি।













