পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুশিয়ারি

রেয়াজউদ্দিন বাজার কল্যাণ সমিতির প্রতিবাদ সমাবেশ

| সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে সমিতির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ গতকাল রোববার বিকালে অনুষ্ঠিত হয়। রেয়াজউদ্দিন বাজারস্থ সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতি ও চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি মো. ছালামত আলী।

সাধারণ সম্পাদক মো. আবুল কালামের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, রেয়াজউদ্দিন বাজারে পলিথিনের ক্ষুদ্র দোকানে সম্প্রতি অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরকে সমিতির নেতৃবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন। কারণ সমিতির নেতৃবৃন্দ রেয়াজউদ্দিন বাজারে অবৈধ এবং নিষিদ্ধ ব্যবসার ব্যাপারে সবসময় সোচ্চার ভূমিকা রেখে আসছে। এরপরও রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. ছালামত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম সম্পাদক মো. আবদুস শুক্কুর, কোষাধ্যক্ষ কাজী মো. মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কাজী মো. ইদ্রিছের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর একটি মামলা দায়ের করে। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার না করলে রেয়াজউদ্দিন বাজার এবং বৃহত্তর চট্টগ্রামে দোকান বন্ধ রেখে কঠোর কর্মসূচি পালন করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি এম. সাইফুদ্দিন, সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, মো. জানে আলম, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, যুগ্ম সম্পাদক মো. আবদুস শুক্কুর, যুগ্ম সম্পাদক মো. ফারুক শিবলী, অর্থ সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী মো. ইদ্রিছ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাফর আহাম্মদ, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মো. কফিল উদ্দিন, প্রচার সম্পাদক মো. মেহেরাজ, দপ্তর সম্পাদক আবদুল মোমেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের পিএস অপুর বিচার শুরু
পরবর্তী নিবন্ধমাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭২তম মৃত্যুবার্ষিকী আজ