পাঁচলাইশে মিছিলে অংশ নেয়া যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৮ কর্মী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশে সরকারবিরোধী মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৮ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেনঅভয় দত্ত, মো. আজাদ, মো. হাসান প্রকাশ মানিক, জনি, কাউসার, মো. রাজু, মো. আকাশ ও মো. সাইফুল ইসলাম। গত সোমবার ও মঙ্গলবার পাঁচলাইশ, খুলশী ও কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গত ১৩ নভেম্বর পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড় এলাকায় যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল বের করে। এসময় তারা সরকার বিরোধী স্লোগান দেয়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে লাঠিসোঁটা ছিল। এ ঘটনায় পাঁচলাইশ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান দৈনিক আজাদীকে বলেন, ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ৮ জনকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেক্সি থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা, শিক্ষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধনগর বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ