চকরিয়ার পহরচাঁদা ফাজিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলা প্রাণবন্ত ও আনন্দঘন আবহে পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাজী নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ও শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন। সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি হামিদ হোছাইন। অতিথি ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য আক্তার আহমদ, পহরচাঁদা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি.এ.এম. সাইফুল হক, আলীর জাহাল আলিম মাদ্রাসার অধ্যক্ষ রফিক বিন ছিদ্দিক, ফাঁসিয়াখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ইমতিয়াজ উদ্দিন এবং লায়ন মোহাম্মদ ওসমান সরওয়ার। এছাড়াও বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ ইসমাঈল হোসেন, সহ–সভাপতি শাহাদাত হোছাইন ও আব্বাস আহমদ, সহ–সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম এবং দপ্তর সম্পাদক হোসাম উদ্দিন, মোক্তার আহমেদ, নুর মোহাম্মদ, মোহাম্মদ ইলিয়াস, জয়নাল আবেদীন, অ্যাডভোকেট আলী ইয়াসিন, নুরুল কামাল ও প্রভাষক আব্দুর রহিমসহ প্রাক্তন শিক্ষার্থীরা। মেহমান হিসেবে বক্তব্য দেন মাষ্টার বেলাল উদ্দিন, সাবেক শিক্ষক মাষ্টার গিয়াস উদ্দিন সিদ্দিকী, আবুল কালাম, ইউপি সদস্য শাহেদুল ইসলাম এবং আব্দুল হান্নান চৌধুরী। বক্তারা তাদের বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, সামাজিক বন্ধন জোরদার করা এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি।












