পশ্চিম বাকলিয়া সমাজ কমিটির আলোচনা সভা

| বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

পশ্চিম বাকলিয়া (আংশিক) সমাজ কমিটির এক আলোচনা সভা গত রোববার সকাল ১১টায় নিজ কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বাকলিয়া আংশিক সমাজ কমিটির প্রধান উপদেষ্টা কর্নেল (অব.) মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বাকলিয়া (আংশিক) সমাজ কমিটির সেক্রেটারি সিরাজ মিয়া খোন্দকার, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এ কে এম আরিফুল হক ডিউক। জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অর্পন ঘোষ, সাধারণ সম্পাদক সৈয়দ রিফাত সম্রাট, সহকারী সেক্রেটারি জাহিদ হোসেন, প্রচার সম্পাদক এস আই বেলাল এবং ইঞ্জিনিয়ার মনিরুল হুদা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য এ ধরনের সমাজ কমিটির কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তিনি এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে এক হাজার পরিবারে শেখ নবী ফাউন্ডেশনের ইফতার সামগ্রী প্রদান
পরবর্তী নিবন্ধবাঁশখালীর চাম্বল বাজারে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা