চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ১ ডিসেম্বর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শোয়েব খালেদের সভাপতিত্বে ও মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জাফর আহমদ চৌধুরী, এসএম আবুল কালাম আজাদ, অ্যাড. মো. মুছা, নুর মোহাম্মদ পুতু, শাহেদুল ইসলাম শাহেদ, ফারজানা আফরোজ মুন্নি, ইব্রাহিম মোহাম্মদ সোহেল, সেলিম উদ্দিন, বেলাল উদ্দিন, মহিউদ্দিন, জিয়াউর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।








