পশ্চিম গুজরায় আগুনে পুড়ল দুই প্রবাসীর ঘর

স্বামীর পাসপোর্ট বাঁচাতে গিয়ে নারী দগ্ধ

রাউজান প্রতিনিধি | শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:১০ পূর্বাহ্ণ

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের বদু মুন্সি পাড়ায় দুই প্রবাসী পরিবারের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন থেকে স্বামীর পাসপোর্ট রক্ষা করতে গিয়ে প্রবাসী নাছেরের স্ত্রী আয়শা ছিদ্দিকার পিঠে আগুনে ফুলকি এসে পড়লে তিনি দগ্ধ হন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বদু মুন্সি পাড়ার আবুল কাশেমের দুই প্রবাসী পুত্র মোহাম্মদ নাছের উদ্দিন ও মহিউদ্দিনের ঘরে এ ঘটনা ঘটে।

রবি শংঙ্কর রুবেল নামের এক প্রতিবেশী জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ ঘটনাস্থলে এসে যে যার যার মত করে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। স্থানীয়রা বলেছেন, দুই প্রবাসী পরিবার পুরনো ভিটায় পাকা ঘর নির্মাণ করছিলেন। এ কারণে পাশে অস্থায়ীভাবে নির্মিত ঘরে সব জিনিসপত্র এনে নিজেরা দুই মাস ধরে বসবাস করে আসছিলেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রবাসী সদস্য নাছের উদ্দিন বলেছেন, ঘরের নির্মাণ কাজের খরচের জোগান দিতে এই ঘরে রাখা ছিল প্রায় তিন লাখ টাকা। টাকাসহ তাদের গুরুত্বপূর্ণ সব কাগজপত্র পুড়ে শেষ হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে পাহাড়ে অর্ধকোটি টাকার পুদিনার আবাদ
পরবর্তী নিবন্ধভোরে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৮ জন গ্রেপ্তার