পলোগ্রাউন্ডে ১৭ মামলার আসামিসহ দুজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালীর পলোগ্রাউন্ড মাঠ এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের ১৭ মামলার আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তারা হলেন রবিউল ইসলাম ও মো. সাইফুদ্দিন। এসময় তাদের কাছ থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের (উত্তর ও দক্ষিণ) উপকমিশনার নিহাদ আদনান তাইয়ান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা জানায়, তারা বিআরটিসির ফলপট্টির বিভিন্ন ব্যবসায়ী, চলাচলরত পথচারী ও যাত্রিবাহী সিএনজি টেঙি জিম্মি করে ছিনতাইসহ ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার রবিউলের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে শ্রমিক লীগের শোক র‌্যালি ও আলোচনা সভা
পরবর্তী নিবন্ধপানি সংরক্ষণে বন কাজ করে স্পঞ্জের মতো