পরিবেশ দিবসে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি

| রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে আন্দরকিল্লা চত্ত্বরে পথসভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক অঞ্জন কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অরবিন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন কুমার চৌধুরী, প্রধান বক্তা ছিলেন সাংবাদিক স.. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিজয় শংকর চৌধুরী, তপন ভট্টাচার্য্য, শিল্পী কাজল দত্ত, সাংবাদিক বাবর মোনাফ, সাংবাদিক রোকনউদ্দিন আহমেদ, গণ সংগীত শিল্পী অচিন্ত্য কুমার দাশ, সাংবাদিক প্রিয়াংকা মন্ডল, নারায়ণ চন্দ্র দাশ, সজল শিকদার, মো. গফুর আলী, নুরুল আলম প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশের বিরুপ প্রভাব শুধু একটি জাতি নয়, একটি দেশ নয়, একটি মহাদেশ নয়, পুরো দুনিয়াটাই জড়িত হয়ে আছে বিষয়টিতে। মানবজাতি থেকে শুরু করে বন্যপ্রাণী, পাখি, সামুদ্রিক মাছ, সকলে চরম অসহায়। তাই আসুন সবাই মিলে আমাদের প্রজম্মকে পরিবেশ প্রাণপ্রকৃতির সাথে সম্পৃক্ত করি। পথসভা শেষে পরিষদের উদ্যোগে উপস্থিত সকলের মাঝে দুইশতাধিক জলপাই গাছের চারা বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও এনজিও সেল : চট্টগ্রাম জেলা প্রশাসন ও এনজিও সেলের যৌথ উদ্যোগে গতকাল চট্টগ্রাম মহানগরীর ২০টি পয়েন্টে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে চট্টগ্রাম জেলায় কর্মরত এনজিও সংস্থা সমূহ নিজ নিজ কর্ম এলাকায় বৃক্ষরোপণ করেন। জেলা প্রশাসন চট্টগ্রাম মহানগরীর এলাকার নাম অনুসারে চারা লাগানোর আহ্বানে সকল এনজিও সংস্থা সমূহের পক্ষ থেকে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়। জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারের নেতৃত্বে বন্দর থানাধীন নিমতলা এলাকায় মহেশ খালের পাড়ে নিমগাছের চারা রোপণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ বখতিয়ার আলম। উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউছুপ মিয়াসহ সংস্থার সকল কর্মকর্তা কর্মীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর প্রতি কৃষক দম্পতির অকৃত্রিম ভালোবাসা
পরবর্তী নিবন্ধপটিয়া পৌরসভায় নতুন থানার হাটে বিদ্যুৎ সংযোগ ও ট্রান্সফরমার স্থাপন