বিশ্বব্যাপী পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় সমাধানের ক্ষমতা তুলে ধরে একটি ইন্টারেক্টিভ জলবায়ু সচেতনতামূলক অনুষ্ঠান গত ২৪ জানুয়ারি মীরসরাইয়ে সোনাপাহাড় ফার্মহাউস রিসোর্টে অনুষ্ঠিত হয়। কীভাবে সম্প্রদায়, বিশেষ করে তরুণরা, স্থানীয় সম্পদ এবং উদ্ভাবনী ধারণা ব্যবহার করে পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে পারে তার উপায় খুঁজে বেরার উপায় বের করা ছিল এ অনুষ্ঠানের উদ্দেশ্য। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল গ্রামের শিশু, স্কুলের শিক্ষার্থী এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান প্রোগ্রাম এবং গ্রিন ব্যাঙ্গেল প্রকল্পের শিক্ষার্থীরা। আলোচনায় শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন, গ্রহ স্বাস্থ্য এবং সম্প্রদায়চালিত সমাধান সম্পর্কে আলোচকদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেন। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন হংকং বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক নিকোল এস খান, চট্টগ্রামে জন্মগ্রহণকারী বিজ্ঞানী, উন্নয়ন বিশেষজ্ঞ এবং নীতি বিশেষজ্ঞ ড. এম রশিদ খান এবং এশিয়ান উইমেনের পরিবেশ বিজ্ঞান প্রোগ্রামের পরিচালক এবং গ্রিন ব্যাঙ্গেল মুভমেন্টের প্রতিষ্ঠাতা ড. মোসাই সেলভাকুমার। নিকোল এস খান জলবায়ু পরিবর্তনের ভৌত প্রভাব প্রত্যক্ষ করার অভিজ্ঞতা বর্ণনা করেন। এর মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি এবং মাটির ঢালের পরিবর্তন। ড. এম রশিদ খান কয়লা, তেল ও ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানির উপর বাংলাদেশের ক্রমাগত নির্ভরতা নিয়ে আলোচনা করেন, যা প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য দূষণকারী পদার্থ নির্গত করে। অনুষ্ঠানে পেশাদার পাইলটস প্রশিক্ষক অ্যাশলে খানের একটি বিশেষ অধিবেশন ছিল। প্রেস বিজ্ঞপ্তি।












