পরিবার পরিকল্পনার সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে সরকার

মির্জাপুরে ক্যাম্প ও মা সমাবেশে বক্তারা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ১০:৩৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রে প প বিভাগের সেবা ক্যাম্প, প্রচার সপ্তাহ ও মা সমাবেশ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউ পি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন।

বক্তারা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। দেশের মানুষকে সুস্থ রাখতে পাড়লে উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই সরকার গ্রামে গ্রামে মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে আন্তরিক ভাবে কাজ করছে।

মাতৃস্বাস্থ্য রক্ষা শিশু মৃত্যু হার রোধ করতে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগ আন্তরিক ভাবে কাজ করছে। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিক্সন চৌধুরী, ডা. কাউসার আকতার পপি, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম, সাবেক কর্মকর্তা পবন বিকাশ দত্ত, সংরক্ষিত মহিলা সদস্য সাজেদা ইয়াসমিন, ডা. আবুল মনসুর চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধইসহাক চৌধুরী আলিম
পরবর্তী নিবন্ধবাংলাদেশ হাইপারটেনশন এন্ড হার্ট ফেইলিউর ফাউন্ডেশনের চিকিৎসা সেবা