পবিত্র লাইলাতুল কদর পালিত

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ৬:১১ পূর্বাহ্ণ

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর গতকাল সোমবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হয়েছে। মুসলমানদের কাছে এটি অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতবন্দেগি, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকিরআজকার ও বিশেষ দোয়ার মাধ্যমে রাতটি অতিবাহিত করেন। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন তারা। পবিত্র কোরআন এই রাতেই অবতীর্ণ হয়েছে। কোরআনে ‘আলকদর’ নামে একটি সূরা রয়েছে, যেখানে এই রাতের ফজিলত ও মর্যাদা বর্ণনা করা হয়েছে। ‘শবেকদর’ শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে, ‘শব’ অর্থ রাত এবং ‘কদর’ অর্থ মর্যাদা বা সম্মান।

আরবি ভাষায় এ রাতকে বলা হয় ‘লাইলাতুল কদর’, যার অর্থ সম্মানিত বা মহিমান্বিত রাত। এদিকে পবিত্র এ রজনীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বেতার কেন্দ্রগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করেছে। সংবাদপত্রগুলোতেও প্রকাশিত হয়েছে শবে কদরের মহিমা নিয়ে বিশেষ নিবন্ধ ও সম্পাদকীয়।

নগরীর বিভিন্ন মসজিদে বিশেষ ওয়াজ মাহফিল, নফল নামাজ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মসজিদে সমবেত হচ্ছেন। ওয়াজ শেষে দেশ ও দেশের মানুষের কল্যানে দোয়া ও মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসারা দেশে একযোগে ৫৪ জেলায় খাল খনন-পুনঃখনন কর্মসূচি শুরু
পরবর্তী নিবন্ধচিন্তায় ও কর্মে আত্মশুদ্ধি রোজার শিক্ষা