পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার ছিল নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কিন্তু কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় এবং একই পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচনে ৯টি পদের প্রত্যেককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান মো. হোসেন শফি, সদস্য সচিব মো. সেলিম উদ্দিন এবং সদস্য মো. জামশেদ কালাম স্বাক্ষরিত পত্রে মো. জসিম উদ্দিনকে সভাপতি ও শেখ মো. আইয়ুবকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়। এছাড়া সহ-সভাপতি পদে মো. বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শফিউল আজিম, কোষাধ্যক্ষ পদে মো. কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. শহীদুল হাসান ও সদস্য পদে মো. ইয়াহিয়া আহাদ এবং মো. মাহবুব আলম নির্বাচিত হয়েছেন। এর আগে গত ২২ ডিসেম্বর পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সিবিএ নির্বাচনে ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল এমপ্লয়িজ ইউনিয়ন। প্রেস বিজ্ঞপ্তি।












