বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নগরের অন্যতম পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত হকার্স ও ক্যামেরাম্যান শ্রমজীবী সমবায় সমিতির ৪র্থ বর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৫ অক্টোবর) পতেঙ্গা সৈকত এলাকার একটি রেস্টুরেন্টের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারেক। বিশেষ অতিথি ছিলেন, ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হাসান, ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার আড়াইশ কোটি টাকার বাজেটের মাধ্যমে পতেঙ্গা সৈকতের ব্যাপক উন্নয়ন করেছে। সৈকতে দৈনিক পর্যটকরা ভীড় করছে। ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে তাদের আচার–ব্যবহারে পর্যটকরা যেন কষ্ট না পায়। আগামী নির্বাচনে বর্তমান সরকারকে আবার ক্ষমতায় আনতে অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, বর্তমান সরকারে ক্ষমতায় থাকাতে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারছে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন পতেঙ্গা সমুদ্র সৈকত হকার্স ও ক্যামেরাম্যান শ্রমজীবী সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম। এছাড়া সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ–সভাপতি তাজুদ্দিন, সদস্য মো. ইসমাইল ও হারুন। প্রেস বিজ্ঞপ্তি।











