পতেঙ্গা রামঠাকুর সেবা সংসদের উৎসব ১৯ ফেব্রুয়ারি শুরু

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

নগরীর উত্তর পতেঙ্গা কাঠগড়স্থ হিন্দুপাড়া শ্মশান, শিব ও কালী মন্দির প্রাঙ্গণে রামঠাকুর সেবা সংসদের উদ্যোগে শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৬তম জন্মমহোৎসব উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, ধর্মসভা ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান তিনদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছেনগর কীর্ত্তন, বেদবাণী পাঠ, গঙ্গা আবাহন, ঠাকুরের পূজা, মহাপ্রসাদ আস্বাদন, সত্যনারায়ণ পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন।

অনুষ্ঠানে সকল ভক্তমণ্ডলীদের উপস্থিত থাকার জন্য রামঠাকুর সেবা সংসদের সভাপতি সুনীল দত্ত ও সাধারণ সম্পাদক লিটন চৌধুরী এবং উৎসব উদযাপন পরিষদের আহবায়ক সনৎ ঘোষ ও সদস্য সচিব সুজন চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনুর জাহান বেগম
পরবর্তী নিবন্ধরাউজানে রমজানকে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটির র‌্যালি