পতেঙ্গা চৌধুরী পাড়ায় ষষ্ঠবারের মতো আয়োজিত হয়েছে চৌধুরী পাড়া ক্রীড়া বন্ধন (সিপিকেবি) আন্তঃ লংপিচ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। গত ২৭ মার্চ বিকালে পতেঙ্গা চৌধুরী পাড়ায় সিপিকেবি মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় শামুর নেতৃত্বে সিপিকেবি গ্লোরিয়াস সাইনারস টিম। রানার্স আপ হয় আক্তারের নেতৃত্বে সিপিকেবি সুপার কিংস।
চৌধুরী পাড়া এলাকার সাবেক ও বর্তমান খেলোয়াড় মিলিয়ে মোট ৮৪ জন খেলোয়াড় টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয়টি দলের হয়ে খেলেন। বাকি দলগুলো হল ক্যাপ্টেন রিকির নেতৃত্বে সিপিকেবি ওয়ারীয়রস, নিজামের নেতৃত্বে সিপিকেবি ভিক্টরিয়ান্স, পারভেজের নেতৃত্বে সিপিকেবি স্টারস এবং আলমগিরের নেতৃত্বে সিপিকেবি সুপার ফাইটারস।










