স্মৃতির ডানায় ভর করে সবাই যেন ফিরে গিয়েছিলেন ছাত্রজীবনে। সেই পুরনো বন্ধুদের সাথে আবারও দেখা। মুঠোফোনের সেলফিতে বন্ধুদের ফ্রেমবন্দী রাখতে ভুললেন না কেউ–ই। উচ্ছ্বাসটাও ছিল বাঁধভাঙা। এ যেন প্রবীণদের এক মহামিলনমেলা। দিনটি ছিল গতকাল শনিবার। ঐতিহ্যবাহী পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ৯৪ ব্যাচের পুনর্মিলনী। কেইপিজেডের একটি রেস্টুরেন্টে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন হয় বিকেলে। চলে রাত পর্যন্ত।
পুনর্মিলনী উপলক্ষে আয়োজন করা হয় কেক কাটা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, নাচ–গান আর আড্ডা। শনিবার বিকেল ৪টায় থেকেই ৯৪ ব্যাচের প্রাক্তনরা একে একে জড়ো হতে থাকে। দেশের বহু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই তাদের পরিবার নিয়ে পুনর্মিলনীতে অংশ নেন।
পুনর্মিলনীর উৎসবের আয়োজকদের একজন পতেঙ্গার ব্যবসায়ী ইমতিয়াজ চৌধুরী জানান, মিলনমেলায় পুরনো দিনের স্মৃতিগুলো আবারো রঙিন হয়ে উঠলো। এই পুনর্মিলনীর মাধ্যমে প্রাক্তনদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠবে এটাই আমার বিশ্বাস। পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন মোহাম্মদ ইকবাল, শাফায়েত জাহান অপু, ওমর ফারুক, সমীর মহাজন লিটন, ইকবাল, শাহিনুর, গিয়াস উদ্দিন, শাহ জালাল, জামিলা, আমেনা, শিরিন ও তসলিম আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














