পতেঙ্গায় যুবদল নেতার ইফতার সামগ্রী বিতরণ

| সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গার পূর্ব কাটগড় এলাকায় গতকাল রোববার সকাল ১১টায় বিএনপির সাবেক চেয়ারপার্সন আপসহীন নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিন আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে মাইজপাড়া মাহামুদুন্নবী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. ইলিয়াস হোসেনের সার্বিক সহযোগিতায় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মো. ইকবাল ও মহানগর যুবদলের সাবেক সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইয়াছিন আজাদ। আরো উপস্থিত ছিলেন শফিক, আলমগীর হোসেন, শাহাজান, জুয়েল, ইকবাল হোসেন, জিলহাজ্জ শাকিল, আক্কাস, আরমান, শাকিল, মানুনুর রশিদ, আরো উপস্থিত ছিলেন ছাত্র দল নেতা, ইমতিয়াজ হোসেন রিয়াদ, সাদমান, জিসান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার রাজারহাট বাজারে প্রবাসী বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধরুদ্র আচার্য্য’র পিএইচডি ডিগ্রি অর্জন