পতেঙ্গায় যুবকের রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৪:৫৩ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা থানাধীন নাজিরপাড়া গোল্ডেন ব্রিজ এলাকার একটি ভাড়া বাসা থেকে মো. মোহাম্মদ মামুন (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের স্ত্রী রায়সা বেগম ও শাশুড়ি নুর নাহারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। নিহত মামুন পতেঙ্গার চরপাড়া এলাকার মো. নেজাম উদ্দীনের ছেলে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহমেদ বলেন, মামুন নামে এক যুবক ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে আমাদের জানানো হয়েছে। পুলিশ যাওয়ার আগে তার লাশ নামানো হয়। আমরা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি। নিহতের স্ত্রী রায়সা বেগম ও শাশুড়ি নুর নাহারকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপাহাড়ের কলায় ১ হাজার ৫শ কোটি টাকার বাজার