পতেঙ্গায় মঈনুল কবির মাদরাসায় হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গার মাইজপাড়ায় হযরত মঈনুল কবির হাফেজ জান আলী শাহ আদর্শ মাদরাসায় বার্ষিক সালানা জলসা, পুরস্কার বিতরণ ও হেফজ বিভাগে হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান গতকাল সোমবার মাইজপাড়াস্থ নুর জাহান কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইকবাল হুছাইনের সভাপতিত্বে ও সাজ্জাদ আলম মুন্নার পরিচালনায় এতে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারী গাউছিয়া হাদী মনজিলের নায়েবে সাজ্জাদানশীন ৩১ তম আলে রাসুল ( দঃ) রাহব্বারে তরিক্বত আল্লামা শাহ্‌সুফী সৈয়দ তানবীর হাদী (মা.) মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার উপদেষ্টা রাজনীতিবিদ মোঃ মোজাহেরুল কাদের, মাওলানা আবদুর রহিম তৈয়বী, মাওলানা নেজাম উদ্দীন, মাওলানা মঈনুল হক রাব্বানী, মাওলানা ইকবাল হোসেন আলকাদারী, মোঃ আইয়ুব আলী, এস এম হাসান, ডাঃ সোলতান, আমজাদ খান, আজিম আলী, মোঃ দিদার, কামাল উদ্দীন (কন্ট্রঃ), শাহজামাল, আলমগীর মাইজভাণ্ডারী, মহিউদ্দিন মাইজভাণ্ডারী, রাহাত হোসেন, সাব্বির হোসেন, সাদ্দাম হোসেন, জিয়াউল আজিম সুমন, আকিব প্রমুখ। এসময় ১০ জন হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সম্মাননা েদেওয়া হয়েছে। কোরআনে হাফেজ হওয়ার পর এমন স্বীকৃতি পেয়ে হাফেজদের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক। এ সময় প্রধান অতিথি বলেন, আজকে যারা কোরান হাফেজ হয়েছেন তারা দুনিয়ার পাগড়ি পড়ছে আর ঐ দুনিয়াতে তারা নুরের টুপি মাথায় দিয়ে উঠবে কাল হাসরে। প্রধান অতিথি আরও বলেন, এই ধরনের সম্মাননা শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা জোগায়। সংবর্ধনা পাওয়া হাফেজ দু’জন ছাত্র বলেন, সংবর্ধনা দেওয়ায় আমরা অনেক খুশি হয়েছি। এত সুন্দর আয়োজন করে মাথায় পাগড়ি আর হাতে পুরস্কার তুলে দেওয়ার দৃশ্য জীবনের প্রথম আনন্দ, যা কখনো ভুলার নয়। সামনে যতদিন বেঁচে থাকব এ সম্মান অক্ষুন্ন রেখে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। বক্তারা বলেন, কুরআন ও কুরআনের হাফেজদের সম্মানকে জাতির কাছে তুলে ধরতেই কুরআন প্রেমীদের জন্য এমন আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাচ, গান ও আবৃত্তিতে প্রত্যয়ের বসন্ত উৎসব
পরবর্তী নিবন্ধশিশুসাহিত্য একাডেমির সভায় সুকুমার বড়ুয়ার স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ