নগরীর পতেঙ্গায় ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন আবুল কালাম স্বপন, মো. আরিফ ও মো. ইমরান। গত মঙ্গলবার পতেঙ্গার খেজুরতলার মাদ্রাসা গলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল, নগদ ২১ হাজার ৭০০ টাকা, ২টি অটো সুইচ গিয়ার, ২টি চাপাতি, ১ ওয়াকিটকি, ৪টি গাড়ির ভিন্ন ভিন্ন নম্বর প্লেট, ১টি স্টিলের ছোরা ও একটি হাইচ মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।












