পতেঙ্গায় জেলেপাড়ায় মতবিনিময় সভা

| সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

পতেঙ্গায় জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দির কমিটির আয়োজনে গত ১৩ মার্চ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি এস কে সাগরের সভাপতিত্ব এবং শ্রীকর্না ধরের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য হাজী মুজিবুল হক কোম্পানি।

প্রধান বক্তা ছিলেন সঞ্জিতানন্দ পুরী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন গিয়াস উদ্দিন, মো. লোকমান, হারুন অর রশিদ,উজ্জ্বল ধর, মোহাম্মদ সাইফুল ইসলাম, ডা. সহদেব, শেফাল জলদাস, অরুণ বণিক, সন্তোষ দাস, মিলন দাশ, আজলা দাস, দুলাল চন্দ্র রায়, রুবেল দাস, কানু শুল্ক দাস, সাগর দাশ, দীপক কুমার দাশ, সজল দাশ, নারায়ণ দাস, টিপু দাস, সনজয় দাস, বিধান দাস। প্রধান অতিথি বলেন, সামপ্রদায়িক সমপ্রীতির নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। পতেঙ্গার জেলেপাড়ায় সনাতনী ধর্মাবলম্বীদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে। জেলেপাড়া সৈকত পল্লী সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দিরের উন্নয়নের বিষয়ে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্যানাসার শিশুদের ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধকেনাকাটার পেমেন্ট, জাকাত-অনুদান, সালামি- ঈদ-কেন্দ্রিক সব লেনদেন বিকাশ-এ