নগরীর পতেঙ্গার কাঠগড়ে হিন্দুপাড়া শ্মশান, শিব ও কালী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী বাসন্তী পূজার মহাষ্টমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয়। মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সাধন নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নটু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অঞ্জন দত্ত, রিপন রায় চৌধুরী, অসীম কুমার দে, মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী, অর্থ সম্পাদক নির্মল ভৌমিক, মহানগর পূজা উদযাপন পরিষদের কার্যকরি সদস্য লিটন চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাসন্তী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দেবাশিষ চৌধুরী শম্ভু, তাপস চৌধুরী সানু, শ্যামল ভৌমিক, সুরজিৎ চৌধুরী, রাজীব চৌধুরী, সুজন চৌধুরী অমি, সুমন চৌধুরী প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন টিভি ও বেতার এবং স্থানীয় শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।












