পতেঙ্গায় আবাসিক হোটেল থেকে ছয় নারী-পুরুষ আটক

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ অক্টোবর, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৬ জন নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার পতেঙ্গা মডেল থানাধীন চরপাড়া বরিশাল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ।

আটককৃতরা হলেন মো. আলী আকবর, মো. সাকিব মোল্লা, মো. জসিম, কাকলী আক্তার, জান্নাতুল ফেরদাউস ও সাকিলা। আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধদেয়াঙ পাহাড়ে খননকাজ পরিদর্শনে সংস্কৃতি সচিব
পরবর্তী নিবন্ধবিজিএমইএ ফোরাম চট্টগ্রামের কার্যকরী কমিটির সভা