পটিয়া সুচক্রদন্ডীতে মাদক ও কিশোর গ্যাং বিরোধী সমাবেশ

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ মার্চ, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার সুচক্রদন্ডীর ২নং ওয়ার্ডে মাদকে অতিষ্ঠ হয়ে স্বপ্রণোধিত হয়ে প্রতিরোধের ডাক দিয়েছেন এলাকাবাসী। যত্রতত্র মাদক সেবন, শিশু কিশোর ও যুবকরা মাদকের নেশায় নিয়মিত ডুবে থাকা এবং কিশোর গ্যাংয়ের উৎপাত রোধে ও এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের ডাক দিয়েছে।

পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় ইয়াবা মাদকসহ সমাজে অসামাজিক কর্মকান্ড প্রতিরোধের লক্ষ্যে গত রোববার আলোচনা সভা, ইয়াবাসহ সকল অসামাজিক কাজ প্রতিহত করতে মাদকসেবী ও কারবারিদের ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়। সভা থেকে অন্যথায় প্রতিরোধ কমিটির মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল আলম। পৌরসভার দুই নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মো. আব্দুল করিমের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এস এম আবুর সঞ্চালনায় এতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সুচক্রদন্ডী এলাকাকে মাদকমুক্ত ও কিশোর গ্যাং এবং অসামাজিক কার্যকলাপমুক্ত করতে প্রশাসনের সহায়তায় এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুলবে। পটিয়া পৌরসভার এ এলাকাটি মাদক ও অসামাজিক কর্মকান্ড পরিচালনাকারীদের হাতে তুলে দেয়া যাবে না।

পূর্ববর্তী নিবন্ধরাউজান পাঁচখাইন গ্রামে সংঘ মণিষার বার্ষিক স্মৃতি সভা
পরবর্তী নিবন্ধসুরমেলার নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা