পটিয়া রাহাত আলী স্কুলে ‘সততা স্টোর’ চালু

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ এর উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, শিক্ষাজীবন থেকেই সততার শিক্ষা লাভ করতে হবে। বাস্তব জীবনে সৎ ও আদর্শ চরিত্রবান না হতে পারলে জীবনটাই বৃথা। একজন দেশপ্রেমিক সত নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে শিক্ষাজীবন থেকেই এর চর্চা বা অনুশীলন করতে হবে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ‘সততা স্টোর’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা ও আত্মনির্ভরতার চর্চা গড়ে তুলতে এ ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই ব্যতিক্রমী কার্যক্রম বাস্তবায়িত হয়। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার মূল্যবোধ জাগ্রত করতে এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে দাবি করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপন কান্তি দে, প্রধান শিক্ষক আবু তাহের মোহাম্মদ তোহা, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, স্কাউট কমিশনার মোস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক পীযুষ কান্তি পাল, সিনিয়র শিক্ষক আবদুল মোতালেব, মাওলানা মাহবুবুর রহমান, নুরুল আবচার, শাহজাদী বিলকিস আক্তার, নিজাম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ
পরবর্তী নিবন্ধজ্বালানি সংকট, খাগড়াছড়িতে বিপাকে ভাড়ায়চালিত বাইক চালকেরা