পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করতে ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক মো. ইসমাইল হোসেন। বৃহস্পতিবার রাতে ক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে ক্লাবের ফুটবল অঙ্গনে নতুন পরিকল্পনা ও প্রতিযোগিতামূলক কার্যক্রম জোরদারের প্রত্যাশাও ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি শাহজাহান চৌধুরী। উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ–সভাপতি এস এম রেজা রিপন, যুগ্ম সম্পাদক সাজ্জাদুল আলম আলভি ও হাবিবুল্লাহ মামুন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রিপন এবং ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।













