পটিয়া পৌরসভার নতুন থানার হাটে বিদ্যুৎ সংযোগ ও ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। পটিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের উদ্যোগে গত বৃহস্পতিবার ২৬টি পুল ও ১টি ট্রান্সফমার স্থাপন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আইয়ুব বাবুল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পটিয়া) বিতরণ বিভাগের নিবার্হী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন, প্যানেল মেয়র ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর জসিম উদ্দিন, কাউন্সিলর শফিউল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক, প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, নাসির উদ্দিন পদ্মা, ব্যাংকার আমির হোসেন, নুর মোহাম্মদ, কামরুল ইসলাম বাবু, মামুন, বিধান দাশ প্রমুখ। এ বিষয়ে পটিয়া বিতরণ বিভাগের নিবার্হী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগ, প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ। এর ধারাবাহিকতায় পটিয়া বিতরণ বিভাগের আওতাধীন প্রতিটি এলাকায় বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। পৌরসভা মেয়রের অনুরোধে নতুন থানার হাটে বৈদ্যুতিক খুটি ও ট্রান্সফমার এবং বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হচ্ছে। আগে এই থানার হাটে বৈদ্যুতিক খুটি ছিল না, ঝুকিঁপূর্ণ ছিল সংযোগের তার। বিদ্যুতের এই সংযোগ স্থাপন কাজ সম্পন্ন হলে পৌরবাসী ও ব্যবসায়ীরা এর সুফল ভোগ করবে।












