পটিয়া জঙ্গলখাইন স্কুলে বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৯ পূর্বাহ্ণ

পটিয়ার জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার সকালে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজী নুরুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইসহাক। বিদ্যালয়ের অভিভাবক সদস্য নুরুল আমিন, আজীবন দাতা সদস্য সাইফুল ইসলাম টিটু, স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ দিদারুল আলম। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিসেস সুর্মিষ্ঠা দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক তৌহিদা পারভিন, সন্তোষ কুমার দাশ, শামিলা বেগম, ফাতমী মোহনী আরসালান, বনমালী শীল, মামুনুর রশিদ, মুহাম্মদ শয়ন, জাফর আলম, প্রধান মৌলানা মুহাম্মদ ইদ্রিছ, শিক্ষক উর্মিলা বড়ুয়া প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণীর শিক্ষার্থী সাবরিনা আহমদ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, শিক্ষার্থী মানেই প্রতিনিয়ত চর্চা। যে শিক্ষার্থী জীবনে যত বেশী চর্চা করবে, তত বেশী শিখতে পারবে। জ্ঞান অর্জনের প্রকৃত সময় হলো শিক্ষা জীবন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রত্যেক কাজে মানুষের দোয়া লাগবে।

পূর্ববর্তী নিবন্ধবৃদ্ধাশ্রমের দুস্থ মানুষদের ইফতার ও খাবার সামগ্রী প্রদান
পরবর্তী নিবন্ধচিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নেতৃত্বে অলি আহম্মদ ও আবুল কাশেম