মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পটিয়া উত্তর খরনা কইশ্যা পাড়া হযরত এরশাদুল্লাহ স্মৃতি সংঘ আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল কইশ্যা পাড়া মাঠে অনুষ্ঠিত হয়। এতে শারুফ স্মৃতি একাদশ ২–০ গোলে আরহাম স্মৃতি একাদশকে হারিয়ে শিরোপা লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিজেকেএস কাউন্সিলর ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন। উদ্বোধক ছিলেন খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম। এরশাদুল্লাহ স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক আশিক শওকতের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাছির উদ্দিন, ফজলুল হক, মহি উদ্দিন, শহীদুল আলম, এমদাদুল হোসেন রাসেল, নুরুল হক ভান্ডারী, মোহাম্মদ হাসান এবং মাহমুদুল হাসান আরাফাত প্রমুখ। টুর্নামেন্টে এলাকার মোট ৮ টি দল অংশগ্রহণ করে।











